ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি। সে লক্ষ্যে আজ দলটির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।
আজকের বৈঠকটি নানা কারণে গুরুত্বপূর্ণ। মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে প্রায় ২০০ আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে।
আজকের বৈঠকে সাংগঠনিক টিমের সদস্যদেরও গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে। সেখানে তাদের সঙ্গে বৈঠক করে একক প্রার্থী তালিকা দিয়ে দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এসব তথ্য।

