ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদে (ডাকসু) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে। আজ বুধবার ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল।

সাদিক কায়েম সমকালকে বলেন, ২০১৯ সালে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে একটি প্রস্তাবের মাধ্যমে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, যা ছিল সম্পূর্ণ ‘অগণতান্ত্রিক ও অবৈধ’। আজ বুধবারের সাধারণ সভায় সেই বিতর্কিত প্রস্তাব বাতিল করা হয়েছে।

এর আগে সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.