কেরানীগঞ্জে ভূমিকম্পে হেলে পড়েছে ৭ তলা ভবন

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় ভূমিকম্পে সাত তলা ভবন হেলে পড়েছে। ভবনটি হেলে পড়ায় ভাড়াটিয়ার বাসার নিচে অবস্থান নিয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে ভূমিকম্প হলে জিনজিরা বাস রোডের সাথে আব্দুর সাত্তার মিয়ার ভবনটি হেলে পড়ে। ভবনটি পাশের মো. ভুট্টো মিয়ার সাত তলা ভবনের উপর পরে। এসময় দুটি বাড়ির লোকজন জীবন রক্ষার জন্য দৌড়ে নিচে নামেন। এসময় হুড়োহুড়িতে কয়েকজন সামান্য আহত হন।

জিনজিরা এলাকার বাসিন্দা আজগর আলী বলেন, সাত্তার মিয়ার বাড়িটি ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছাড়াই নির্মাণ করেন। ভবনটি তিন তলা নির্মাণের উপযুক্ত ছিল, কিন্তু সাত তলা করেছেন। পাশের ভবন গুলো তার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ভবন তৈরির সময়ই তাকে বলা হয়েছিল তিনতলা ফাউন্ডেশনের উপর সাত তলা ভবন তৈরি করা ঠিক হবে না।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, ভূমিকম্পে সাততলা ভবন হেলে পড়ার বিষয়ে তথ্য পেয়েছি। এখনো পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.