ডাকসু নির্বাচন স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

 

সোমবার (১ সেপ্টেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

 

 

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। এই নির্বাচনের জন্য ইতিমধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেলে দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল ১০টির মতো।

 

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। আর স্বাধীনতার পর মাত্র ৭ বার হয় ডাকসু নির্বাচন। যার মধ্যে সবশেষ ভোটগ্রহণ হয় ২০১৯ সালে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.