নুরের ওপর হামলা : ২২ রাজনৈতিক দলের বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হলো

নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ২২টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের সভাপতিত্বে এ সভায় পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো:

১. গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ।

২. ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার।

৩. ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা।

৪. ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার।

৫. নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ।

ওই সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী সোহেল, এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার আশরাফ আলী আকন্দ, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আনোয়ার শাহাদাৎ টুটুল,

ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র আব্দুল কাদের, গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, জাতীয় সাম্যবাদীর সাধারণ সম্পাদক ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম, এনডিএমের মহাসচিব মমিনুল আমিন, বাংলাদেশ জাতীয় দলের এহসানুল হুদা, ডেমোক্রেটিকের খোকন চন্দ্র দাস, জাতীয় পার্টি কাজী জাফরের আহসান হাবীব লিংকন, খেলাফত মজলিসের নায়াবে আমির আহমমেদ আলী কাসেমী, এনপিপির মহাসচিব মোস্তফা, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ গণতান্ত্রিক দলের সাইফুল আলম, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান ও এনপিপির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.