আব্দুল কাইয়ুম ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডের আহ্বায়ক মনোনীত

 

সাবেক ছাত্রনেতা এবং ইস্পাহানি কলজের সাবেক প্রিন্সিপাল  বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম কে আহ্বায়ক মনোনীত করেছে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল । , আহ্বায়ক কমিটির অন্যান্যরা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আহমেদ আল জামান , খন্দকার মোঃ হামিদ রুঞ্জ , এম এ রাজ্জাক , সালেকুর রহমান চৌধুরী , আবু বকর সিদ্দিক , আফজাল হোসেন ডিপটি, মোঃ সাহাবুদ্দিন , শাহজালাল ফারুকি তোতা, মহসিন আলী খান , হুমায়ূন কবির ।

আব্দুল কাইয়ুম শুদ্ধস্বর ডটকমকে বলেন , প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে রাষ্ট্রের বিনির্মাণে ভুমিকা রাখবে মুক্তিযোদ্ধা সংসদ , তিনি বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঢাকা জেলা এবং কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধাদের বিশেষ ভুমিকা ছিল , সেই সময় রুহিতপুর ছিল মুক্তিযোদ্ধাদের অন্যতম ঘাটি, বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে ।

মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা জেলা ইউনিট কমান্ডকে অভিনন্দন জানিয়েছেন কেরানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা লন্ডন প্রবাসী আবু আহমেদ খিজির এবং শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল , তারা বলেন নতুন ইউনিট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কেরানীগঞ্জসহ ঢাকা জেলার ভুমিকা তুলে ধরতে সক্ষম হবে , তারা বলেন  এবিষয়ে প্রবাস থেকে আমাদের সক্রিয় সহযোগিতা থাকবে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.