ছাত্রদলের ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা, ভিপি আবিদুল-জিএস হামীম

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে তানভীর বারী হামিম।

বুধবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রিয় ও তরুণ নেতাদেরকে মনোনীত করা হয়েছে। এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই।’

সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে।

এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দিয়েছে।

সব পদের জন্য এই প্যানেল ঘোষণা করলেও গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.