ইউক্রেনের হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। রাশিয়ার পূর্বাঞ্চলীয় প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কঝেমিয়াকো এ তথ্য নিশ্চিত করেছেন।

মিখাইল গুদকভ রুশ নৌবাহিনীর উপপ্রধান ছিলেন এবং একইসঙ্গে ইউক্রেনে যুদ্ধরত একটি ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে তিনি রাশিয়ার অন্যতম উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা যিনি প্রাণ হারালেন।

গভর্নর কোজেমিয়াকো এক আবেগঘন বিবৃতিতে বলেন, “গুদকভ ছিলেন এক দৃঢ় মনোবলের সাহসী সৈনিক, যিনি কর্তব্য পালনের সময় তাঁর সহযোদ্ধাদের সঙ্গে শহীদ হয়েছেন।” তিনি আরও জানান, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে মৃত্যুর ঘটনাটি কীভাবে ঘটেছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি দেননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বৃহস্পতিবার গুদকভের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, কুরস্ক অঞ্চলে সংঘর্ষে তিনি প্রাণ হারিয়েছেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.