বিনিয়োগে অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগে অবদান রাখার জন্য চার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পুরস্কার প্রদান করেন।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) এর আয়োজনে ৭ এপ্রিল থেকে চলছে এ সম্মেলন। পুরস্কার প্রাপ্তরা হলেন ওয়ালটন (দেশি বিনিয়োগকারী) বিক্যাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস। তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মান সূচক নাগরিকত্ব দেওয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.