গুণী সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন মারা গেছেন

গুণী সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সন্‌জীদা খাতুনের পুত্রবধূ ও ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা তার শাশুড়ির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সন্‌জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। তার বাবা কাজী মোতাহার হোসেন বাংলা সাহিত্যের গুণী সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক ছিলেন। মা সাজেদা খাতুন গৃহিণী। ‘মাসুদ রানা’ সিরিজের লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেন তার ভাই।

সন্‌জীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সন্‌জীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। তিনি প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, লেখক ও সাংবাদিক ওয়াহিদুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.