আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যাক্তিরা হলেন, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল ও আওয়ামী লীগ কর্মী মহিদুল ইসলাম।
পুলিশ জানায়, মঙ্গলবার আটক ব্যক্তিরা স্থানীয় বাজারে সরকারবিরোধী লিফলেট বিতরণ করছিলেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে স্থানীয় মানুষ পুলিশকে খবর দিলে ৪ জনকে লিফলেটসহ আটক করা হয়।
কয়রা থানার ওসি ইমদাদুল হক জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর আদালতে প্রেরণ করা হয়েছে।

