রাতে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ রবিবার দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন। দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে তার বৈঠক হবে।

এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ৮টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবনে দেখা করতে যাবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্র যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন বলে জানা যায়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.