বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।

প্রেস উইংয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকার কোনো সাংবাদিকের প্রতি হয়রানির ঘটনা সহ্য করবে না। নূরুল কবীর দেশের একজন সম্মানিত সম্পাদক এবং সাংবাদিকতার ন্যায়পরায়ণতার জন্য সুপরিচিত। দীর্ঘ ক্যারিয়ারে তিনি যুক্তি ও সততার প্রতীক হিসেবে গণ্য হয়েছেন।

এ ঘটনায় অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.