সাবেক ডিবিপ্রধান হারুনের ক্যাশিয়ার গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের ক্যাশিয়ার কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাবেক চেয়ারম্যান মোকাররম সরদারকে (৪৫) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গতকাল রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গভীর রাতে মোকাররমকে সেনাবাহিনী আটক করে ফতুল্লা থানায় সোপর্দ করেছে এবং তাকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনার শুরু ২ অক্টোবর, যখন নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা দাবি ও মারধরের ঘটনায় সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ ও মোকাররমসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় আরো ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শাহ আলম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলার আবেদন করেন, যার নির্দেশে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর, ব্যবসায়িক কাজে যাওয়ার সময় পিস্তল ঠেকিয়ে বাদীর থেকে ২০ লাখ টাকাসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এরপর বাদীকে অপহরণ করে আলীগঞ্জে মোকাররমের অফিসে নিয়ে গিয়ে মারধর করে ১০টি অলিখিত চেকের পাতা ও স্ট্যাম্পে সই নিয়ে নেয়া হয়।
facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
sharethis sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.