সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

রাজশাহী বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও আক্রমনের ঘটনায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় আবুল কালাম আজাদকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে বিজয়ী হন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে তিনি এমপি পদ হারান। এর আগে ২০২১ সালে বাগমারার তাহেরপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হন তিনি।
 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.