সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম গ্রেফতার

 

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএনপি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.