ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণা : বললেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পর হিন্দুদের উপর হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমে নেতিবাচকভাবে প্রচারণার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘যে ইস্যুগুলো এসেছে, প্রোপাগান্ডাগুলো এসেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে।’

গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে মিডিয়াতে প্রচার করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘তারা গ্রাউন্ডে না থেকে একটা পজিশন নিয়েছে। এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেয়া হয়েছে।’

সোমবার (১২ আগস্ট) অর্ধশতাধিক কূটনীতিক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেন।

কোনো ধরনের সহিংসতা, মানুষের ক্ষতি করা, আগুন দেয়া, অত্যাচার করা কোনোভাবে টলারেট করা হবে না বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘প্রত্যেকটা ক্ষেত্রেই তদন্ত করা হবে। অপরাধীদেরকে আইনের আওতায় আনা হবে। কেউ যাতে ছাড় না পায়। রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের কারণে কাউকে কোনোভাবেই অত্যাচার করা যাবে না। কেউ অপরাধ করলে আইন সেটা দেখবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান কূটনৈতিকরা কেউ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন করেননি।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে তিনি বলেন, ‘যারা পরিবর্তন এনেছে, এতগুলো জীবন দিয়েছে সেটা পূর্বের অবস্থায় যাওয়ার জন্য নয়। তাই কিছু রিফর্মের প্রয়োজন হবে। ঠিক যেটুকু সময় থাকা দরকার সেটুকু সময়ই আমরা থাকবো। এর বেশি থাকবো না, কমও থাকবো না।’

কূটনীতিকদের মানবাধিকারের বিষয়ে নিশ্চিত করা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

ইউরোপ, আমেরিকা, চীন, জাপান এবং ভারতের সাথে বেশ কিছু ডায়লগ হওয়ার কথা ছিল, সেগুলো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তৌহিদ হোসেন জানান, বিভিন্ন চুক্তিসহ আন্তর্জাতিক পর্যায়ে এবং বাইলেটারাল ক্ষেত্রে যেসব কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেগুলো রক্ষা করতে হবে।

সূত্র : বিবিসি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.