হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ করতে গিয়ে আরও একজন বাংলাদেশি মারা গেছেন। বুধবার মক্কায় মারা যান মমতাজ বেগম (৬৩) নামের নারী হজযাত্রী। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। এ নিয়ে এবার সৌদি আরবে বাংলাদেশের ১১ জন হজযাত্রী মারা গেছেন।

বুধবার রাত ৩টা পর্যন্ত সর্বমোট ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ১৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৮ হাজার ৯৭৬ জন। বৃহস্পতিবার হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। সুত্র, মানবজমিন ।

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.