শক্তিশালী বিরোধী হিসাবে নিজের কাজ করবে ‘ইন্ডিয়া’ : খাড়গে

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির দ্বারা শাসিত না হওয়ার জনগণের ইচ্ছাকে পূরণ করা হবে। বিরোধী বৈঠকে শেষে এমনটাই জানালেন ইন্ডিয়া জোটের আহ্বায়ক মল্লিকার্জুন খাড়গে। বুধবার দিল্লির ১০, রাজাজি মার্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠক হয় ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের। এই বৈঠকে ভবিষ্যতের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিন সন্ধ্যে ৬ টায় শুরু হয় বৈঠক। চলে ২ ঘণ্টার বেশি । ইন্ডিয়া জোটের ৩৩ জন নেতা বৈঠকে অংশ নেন। তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, কেসি বেনুগোপাল, তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি, এনসিপির সুপ্রিয় সূলে, শারদ পাওয়ার, সপা নেতা অখিলেশ যাদব, জেএমএমের কল্পনা সোরেন,চম্পাই সোরেন সঞ্জয় রাউত, আপ নেতা সঞ্জয় সিং, রাঘব চাডডা, সিপিএমের সীতারাম ইয়েচুরি, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, আর জে ডি নেতা তেজস্বী যাদব, সিপিআই এম এল দীপঙ্কর ভট্টাচার্য, অরবিন্দ সায়ন্ত প্রমুখ।

বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানান ইন্ডিয়া দলগুলির নেতাদের। তিনি বলেছেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে, সমন্বয় করে লড়াই করেছি এবং পূর্ণ শক্তি দিয়ে লড়াই করেছি। আপনাদের সবাইকে অভিনন্দন।’ বলেছেন, অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে জনাদেশ। নির্বাচন প্রধানমন্ত্রী ও তার নাম নিয়ে লড়েছিল, বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা না দিয়ে জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে। সুত্র, আজকাল ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.