আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ৬ নেতাকে আমন্ত্রণ

 

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির ৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দাওয়াত কার্ড বিএনপি অফিসে পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ।

শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৯টায় এ আমন্ত্রণপত্র বিএনপির অফিসে পৌঁছে দেওয়া হয় বলে জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

দাওয়াত কার্ডটি গ্রহণ করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.