মাধ্যমিকে ছাত্রীদের চেয়ে পাসের হারে ছাত্ররা পিছিয়ে কেন- এর কারণ খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের তিনি বলেন, যার যার বোর্ডে আপনারা খবর নেন, কী কারণে ছেলেরা পিছিয়ে। ইদানীং কিশোর গ্যাং দেখছি। এগুলো তো আমরা দেখতে চাই না। সেখান থেকে তাদের বিরত করা, একটা সুষ্ঠু পরিবেশে নিয়ে আসা আমাদের দায়িত্ব। আমরা বিবিএসকেও বলব দেখতে।
আজ রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

