ক্রুদের সঙ্গে খারাপ আচরণ করে ফ্লাইট থেকে ঝাঁপ দেয়ার হুমকি দিলেন যাত্রী

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button

দুবাই-ম্যাঙ্গালুরু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটের ভেতরে এক যাত্রীকে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অসংযত আচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কেবিন ক্রুদের সঙ্গে দুর্ব্যবহার করেন ওই যাত্রী এবং বিমান যখন মাঝ আকাশে তখন অন্য যাত্রীদের অসুবিধার সৃষ্টি করেন। ঘটনাটি ঘটে ৮ মে। ওই যাত্রীর নাম মুহাম্মদ বিসি, তিনি কেরালার কান্নুরের বাসিন্দা। দুবাই-ম্যাঙ্গালুরুগামী  X814- ফ্লাইটে কেবিন ক্রুদের সঙ্গে দুর্ব্যবহার করেও ক্ষান্ত হননি তিনি। চলন্ত বিমান থেকে নেমে যাবারও হুমকি দেন। ফ্লাইটটি ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে আটক করে হস্তান্তর করা হয় বাজপে থানার আধিকারিকদের কাছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘কেরালার কান্নুরের বাসিন্দা মুহাম্মদ বিসি নামের ওই ব্যক্তি ৮ মে দুবাই থেকে ম্যাঙ্গালুরু যাওয়ার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে ভ্ৰমণ করছিলেন। তিনি নানাভাবে ফ্লাইটে গন্ডগোল সৃষ্টি করেন। এতে বিমানে উপস্থিত ক্রু এবং সহযাত্রীরা অসুবিধার সম্মুখীন হন।

এমনকি বিমান থেকে নিচে সমুদ্রে লাফ দেবার হুমকিও দেন ওই যাত্রী। ফ্লাইটটি ম্যাঙ্গালুরুতে অবতরণ করার সময় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে বাজপে থানায় হস্তান্তর করেছে এবং আইনানুগ ব্যবস্থা নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিমানে উপস্থিত যাত্রীরা জানাচ্ছেন মুহাম্মদ বিসির সামনে কেবিন ক্রুরা উপস্থিত থাকা সত্ত্বেও তিনি বার বার বেল টিপে তাদের ডাকতে থাকেন। কখনো আবার লাইফ জ্যাকেট তুলে বলতে থাকেন চলন্ত বিমান থেকে ঝাঁপ দেবেন।

এদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি নজিরবিহীন সংকটের সম্মুখীন হয় যখন সংস্থার শত শত ক্রু সদস্যগণ ছুটি নিয়েছিলেন। পরপর দুই দিনের জন্য বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। হাজার হাজার যাত্রীরা প্রবল সমস্যার মধ্যে পড়েন। সোমবারের মধ্যে এয়ারলাইন্সের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : টাইমস নাও

messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.