ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১২

ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১২

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন।

বুধবার দুপুরে ঝালকাঠি গাবখান সেতু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন এডিশনাল পুলিশ সুপার ঝালকাঠি সদর সার্কেল মুহিদুল ইসলাম।

তিনি বলেন, এই দুর্ঘটনায় ঘটনাস্থলে ৮ জন এবং হাসপাতালে নেওয়ার পর ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.