সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন

৭ই জানুয়ারি একতরফা নির্বাচনের পূর্বাপর সহিংস ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও হুমকিসহ নিপীড়ণ-নির্যাতনের ঘটনা সরজমিনে তদন্ত করার জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিএনপি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতিতে এই তদন্ত কমিটিকে সরজমিনে তদন্ত করে আগামী ১০ দিনের মধ্যে একটি লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে বিএনপি’র কেন্দ্রীয় দফতরে জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে দলের ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, সুপ্রিম কোট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, রমেশ দত্ত, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট ডি কস্টা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব এস এন তরুণ দে, যুবদলের সহ-তথ্য সম্পাদক পার্থ দেব মন্ডল।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.