কিশোরগঞ্জে পুলিশের গুলিতে নিহত ২, গুলিবিদ্ধ অনেকে

বিএনপি’র অবরোধ চলাকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়ন আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছাত্রদলকর্মী শেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষকদল সভাপতি বিল্লাল মিয়া। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তবে জেলা পুলিশ সুপার একজন নিহতের খবর নিশ্চিত করেছেন। আর থানার ওসি জানিয়েছেন তিনি দুইজন নিহতের খবর পেয়েছেন।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে অবরোধের সমর্থনে ছয়সূতী ইউনিয়নে আঞ্চলিক সড়কের অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলেও সড়কে মিছিল করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশকে মারতে এলে তখন আত্মরক্ষায় গুলি ছুড়লে দুজন নিহত হওয়ার খবর শুনেছি।
তবে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ একজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কীভাবে ওই যুবক নিহত হয়েছেন তা এখনো বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানা যাবে।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button
 

পা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.