Bangladesh's captain Shakib Al Hasan speaks during a press conference on the eve of their Asia Cup cricket match against Sri Lanka at the Pallekele International Cricket Stadium in Kandy on August 30, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP)

বাস্তব’ মেনে নিয়েই মঙ্গলবার ইডেনে অন্য লক্ষ্যে নামছেন সাকিবরা

খাতায়-কলমে বিশ্বকাপে বাংলাদেশের আশা এখনও বেঁচে। কিন্তু মঙ্গলবার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে তা মাথায় রাখতে রাজি নন বাংলাদেশের অধিনায়ক সাকিব  আল হাসান। তাঁর মাথায় এখন থেকেই ঘুরছে অন্য চিন্তা। সাকিব

চাইছেন, বিশ্বকাপের বাকি ম্যাচগুলি জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যে যোগ্যতা অর্জন করে ফেলতে। সেই কাজ করতে গেলে প্রথম সাতের মধ্যে থাকতে হবে।

সোমবার ইডেনে বসে সাকিব  বলেন, “এখনও অনেক কিছু কাজ বাকি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেলে আমাদের মঙ্গলবারের ম্যাচ জিততেই হবে। আমাদের কাছে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনও মূল্যে পাকিস্তানকে হারাতে হবে। আর কোনও বিকল্প নেই। বিশ্বকাপ খেলতে এসেছি। তাই সব ম্যাচই গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকায় কোথায় রয়েছি সেটা দেখার দরকার নেই।”

সাকিবের  সংযোজন, “আমরা একটা করে ম্যাচ ধরে ধরে খেলতে চাই। আর কিছু নিয়ে ভাবতে চাই না। কালকের ম্যাচের নিজেদের দক্ষতার সেরা পর্যায়ে পৌঁছতে চাই। পাকিস্তানের থেকে ভাল খেলতে চাই যাতে ম্যাচটা জিততে পারি।”

বিশ্বকাপে বাংলাদেশের শেষ চারের আশা যে কার্যত শেষ হয়ে গিয়েছে, এটা মেনে নিয়েছেন সাকিব । পাকিস্তান ম্যাচের আগে তাই নিজেদের উদ্বুদ্ধ করছেন সম্মানের কথা ভেবে। বলেছেন, “দলের সবাই একসঙ্গে বসে কথা বলেছি। কী ভাবে এই পরিস্থিতি থেকে বেরোতে পারি তা নিয়ে আলোচনা রয়েছে। মাঠে নেমে আমাদেরই খেলতে হবে। গোটা দলের সবাই কিছু না কিছু কথা বলেছে। আমরাই পারি এই পরিস্থিতি বদলাতে। সেটাই করব।”সুত্র, আনন্দবাজার প্ত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.