বৃষ্টির মধ্যেই করে বিএনপি’র গণমিছিলে নেতাকর্মীরা

বৃষ্টির মধ্যেই  সরকার পতনের একদফা দাবিতে ঘোষিত গণমিছিলে অংশ নিতে রাজধানীর বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক বিএনপি’র নেতাকর্মী। সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিল করবে দলটি। বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে ঢাকা উত্তর বিএনপি। এছাড়া একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।

গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকা দক্ষিণ বিএনপির গণমিছিল কেন্দ্র করে কমলাপুর স্টেডিয়ামে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা। এ সময় অনেকের হাতে ছাতা দেখা যায়। বেলা ১টার পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীর সংখ্যা বাড়তে থাকে। দক্ষিণের বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের ব্যানারে নেতাকর্মী এসেছেন।

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও অংশ নেবেন, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে।
ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিল সমন্বয় করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম। সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও অংশ নেবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দ।

 

এ গণমিছিলের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান। সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.