আগামী ১৩ আগস্ট রবিবার বাংলাদেশ সময় রাত ১০ টায় এবং ইউরোপীয় সময় বিকেল ৬ টায়, চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে, ” বাংলাদেশের সমসাময়িক রাজনীতি/ রাজনীতিতে বিদেশীদের প্রভাব, ভোট, নির্বাচন, গণতন্ত্র ও আগামীর বাংলাদেশ “ আলোচনা ও বিশ্লেষণে অতিথি থাকবেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা, সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা – আব্দুস সালাম এবং আওয়ামী লীগের বর্তমান সাংসদ, প্রফেসর- ডাঃ হাবিবে মিল্লাত। সঞ্চালনায় বুলবুল তালুকদার– শুদ্ধস্বর ডটকম।
অনুষ্ঠানটি শুদ্ধস্বরের নতুন ইউটিউব চ্যানেল Advance Bangladesh, পত্রিকার পেইজ এবঃ সঞ্চালক বুলবুল তালুকদারের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে শুদ্ধস্বর ডটকম পত্রিকা থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

