বিএনপির আন্দোলনে আ.লীগ ভয় করে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ২৭ জুলাই শান্তিপূর্ণ সমাবেশ করলে কোনো সমস্যা নেই। কিন্তু সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে জনগণের নিরাপত্তার স্বার্থে ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার (২৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির সভায় তিনি এ কথা বলেন। কাদের বলেন, বিএনপি বা হেফাজতের আন্দোলনে আওয়ামী লীগ ভয় করে না। এ সময় তিনি ছাত্র রাজনীতিকে আরও আকর্ষণীয় করতে এবং শিক্ষা গবেষণায় মনোযোগ দিতে উপকমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.