ভুল চিকিৎসার অভিযোগে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজের দায় এড়িয়ে সেন্ট্রাল হাসপাতালকে ওপেন চ্যালেঞ্জ দিলেন ওই হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সংযুক্তা সাহা।
আজ মঙ্গলবার রাজধানীর পরীবাগে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালটির বিরুদ্ধে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত করে সংযুক্তা সাহা বলেন, ‘তারা আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তারা এমন অনিয়ম করবে, আমি ভাবতেও পারিনি।’
তিনি বলেন, ‘আমি সেন্ট্রাল হাসপাতালকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি- আমার সাথে যে কথা হয়েছিল প্লিজ সেই কল লিস্ট নিয়ে আসেন। ভিডিও কল হয়ে থাকলে তার ডিজিটাল প্রিন্ট নিয়ে আসেন। আর যদি না পারেন তবে জনসম্মুখে আপনাদের ক্ষমা চাইতে হবে।

