‘ইজরায়েলের প্রধানমন্ত্রী হয়ে যাব’ বললেন ট্রাম্প

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে জোর ধাক্কা মুখে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। ফলাফলের প্রাথমিক ট্রেন্ড বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপে যারপরনাই ক্ষুব্ধ আমেরিকানরা। তবে দল হারের মুখে পড়লেও ফুরফুরে মেজাজে প্রেসিডেন্ট। নির্বাচনের দিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বললেন, আমেরিকার জনগণ যদি তাঁর উপর বিরক্ত হন, তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে কোনও বাধা নেই তাঁর। সেখানে নাকি বিপুল জনপ্রিয়তা রয়েছে তাঁর।

মঙ্গলবার ফক্স নিউজকে সাক্ষাৎকার দেওয়ার সময় ট্রাম্পের জনসমর্থন প্রশ্ন ওঠে। বলা হয়, মানুষের কাছে ক্রমশ তাঁর জনপ্রিয়তা ক্রমশ কমছে। এর পালটা রসিকতা করেই ট্রাম্প বলেন, “ইজরায়েলে আমার ৯৯ শতাংশ জনপ্রিয়তা রয়েছে। আমেরিকার মানুষ আমায় নিয়ে হতোদ্যম হয়ে পড়লে আমি ইজরায়েলে চলে যাব। এবং সেখানকার প্রধানমন্ত্রী হয়ে যাব।” এর পাশাপাশি দলের বেহাল অবস্থায় এদিন সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি লেখেন, ‘এই নির্বাচনে ব্যালটে আমার নাম ছিল না। যদি ব্যালটে আমার নাম থাকত তবে বিরাট জয় পেত রিপাবলিকান পার্টি।’

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.