নিউইয়র্কে সিরাজুল আলম খান দাদার স্মর‌ণ সভা

সোমবার সন্ধ‌্যায় নিউ ইয়‌র্কের জুইশ সেন্টা‌রে মরহুম সিরাজুল আলম খান দাদার স্মর‌ণে এক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। প্রবাসী নাগ‌রিক সমাজ আ‌য়ো‌জিত এ অনুষ্ঠা‌নে যুক্তরা‌ষ্ট্রে বসবাসরত দাদার শুভাকাং‌খি সুহৃদ‌ রাজনী‌তিক সাংবা‌দিকসহ বি‌ভিন্ন পেশার মানুষ অংশগ্রহন ক‌রেন। জনাকীর্ণ এই স্মরণ সভায় সভাপ‌তিত্ব ক‌রেন বর্ষীয়ান সাংবা‌দিক জনাম সৈয়দ মোহাম্মদ উল্লাহ।
  সিরাজুল আলম খানকে  নি‌য়ে  স্মৃতিচারণ করেন তার একসময়ের সহকর্মী সাঈদ তারেক  , তার রাজনী‌তি এবং কর্মকা‌ন্ডের বি‌ভিন্ন দিক তিনি তুলে ধরেন ।  অন্যান্যদের  মা‌ঝে বক্তব‌্য রা‌খেন আ‌য়োজক‌দের প্রধান সমন্বয়ক ফখরুল আলম, মূলধারার রাজনী‌তিক মোর‌শেদ আলম, সি‌নিয়র সাংবা‌দিক ফজলুর রহমান, মঈনু‌দ্দিন না‌সের, অধ‌্যা‌পিকা হোস‌নে আরা বেগম, ক‌মিউ‌নি‌টি অ‌্যা‌ক্টি‌ভিস্ট আলী ইমাম, রাজনী‌তিক শামসু‌দ্দিন আজাদ, সাংবা‌দিক হা‌কিকুল ইসলাম খোকন, ইব্রাহীম চৌধুরী খোকন, আহসান হা‌বিব প্রমুখ।
আ‌লোচকরা   সিরাজুল আলম খান দাদার রাজ‌নৈ‌তিক জীব‌নের বি‌ভিন্ন দিক তু‌লে ধ‌রেন, তাকে নি‌য়ে গবেষনার ওপর গুরুত্ব আ‌রোপ ব‌রেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.