গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, দেবে মাসিক মোবাইল খরচও : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু পদবি নয়, গ্রাম পুলিশের বর্ধিত বেতন-ভাতা আজ থেকেই কার্যকর হবে। তিনি বলেন, গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল বিল দেবে সরকার।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, শুধু পদবি নয় গ্রাম পুলিশের বেতন বাড়ানো হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গ্রাম পুলিশের বেতন ৭ হাজার থেকে ১০ হাজার ৫০০ টাকা ও গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে ১১ হাজার করা হয়েছে।
তিনি বলেন, গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল বিল দেবে সরকার। বাড়ানো হয়েছে অবসর ভাতা ও যাতায়াত ভাতা।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি গ্রাম, ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে।
আয়োজিত এ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজ কল্যান মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্য অংশ নেন। তাদের ব্যাপক উপস্থিতিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এক বিশাল সমাবেশের সৃষ্টি হয়।
এসময় ৮ বিভাগ থেকে শ্রেষ্ঠ ৮ জন গ্রাম পুলিশদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.