নির্বাচনে ভরাডুবির জন্য এবার ইরানকে দায়ী করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার দাবি, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের উচ্চকক্ষ সিনেটে নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা।

মার্কিন সংবামধ্যমগুলোর সবশেষ তথ্যানুযায়ী, সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজীন ৫১টি আসন জয় নিশ্চিত করেছে বিরোধীরা। অন্যদিকে রিপাবলিকান পার্টি ৪০টি আসনে জয় নিশ্চিত করেছে। এছাড়া কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন বিরোধী ডেমোক্র্যাটরা। সেখানে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিরোধীরা।

এরইমধ্যে মধ্যবর্তী নির্বাচনে হারের জন্য তেহরানকে দায়ী করলেন ডনাল্ড ট্রাম্প। নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এর পেছনে ইরানও একটি কারণ ছিল। ’

ওয়াল স্ট্রিট জার্নালকে ফোনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘মানুষ সম্ভবত জ্বালানির দামের স্বল্পমেয়াদি প্রভাব মেনে নিতে প্রস্তুত ছিল না। ’

কংগ্রেসের দুই কক্ষেই বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও ডেমোক্র্যাটদের ট্রাম্পের ভাষায় পাগলামিপূর্ণ সব প্রস্তাবে ভেটো দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

তবে এর আগে নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন। ‘আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত। ’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আশা করি, আমরা কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে পারব। ’ সূত্র: আল জাজিরা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.