শুক্রবার ২১/০৪/২০২৩ইং দীর্ঘ একমাস সিয়াম সাধনের পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ইউরোপের অন্যান্য দেশে মতো জার্মানিতেও উদযাপিত হয়েছে মুসলমানদের ধর্মীয় বৃহৎ ঈদুল ফিতর উৎসব।জার্মানি বিভিন্ন শহরে পরিচালিত মসজিদ, খোলা মাঠ সহ হলরুমে একত্রিত হয়ে ঈদুল ফিতর এর নামাজ আদায় করেছেন প্রবাসি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলমান।বাংলাদেশি অধ্যুষিত ফ্রাঙ্কফুর্ট শহরের মাবিন মসজিদ ও বায়তুল হামদ মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং ফ্রাঙ্কফুর্ট এ প্রবাসীদের উদ্যোগে এখানে “প্রবাসী বাংলাদেশ” নামে গ্রিসহাইম হলরুমে ঈদের সর্ব বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল ফিতরের নামাজ পড়ান ইমাম মুফতি রাহেল।বিকালে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজ । প্রবাসী বাংলাদেশিরা সবাই এই অনুষ্ঠান উপভোগ করেন এবং আয়োজকদের ধন্যবাদ দেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকে এই আশা ব্যাক্ত করেন।
বাবু সরদার , ফ্রাঙ্কফুর্ট, জার্মানি ।

