ঈদ পুনর্মিলনী দেশ সাংস্কৃতিক গোষ্ঠি বাবু সরদার,জার্মানি থেকে : গতকাল ২২/০৪/২০২৩ইং শনিবার “সালবাউ গ্যালুস” ফ্রাংঙ্কফোটে প্রতিবছরের মতো এবারো এক সাংস্কৃতিক আয়োজন করেন “দেশ সাংস্কৃতিক গোষ্ঠি” এখানে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন ।
গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী আমাদের সবার পরিচিত গায়ক আব্দুল মনিম, কবিতা পাঠ করেন মীর জাবেদা ইয়াসমিন(ইমি) ।এই অনুষ্ঠানে আমাদেরকে গান গেয়ে মাতিয়ে রাখেন গায়ক মনিম, প্রবাসীরা তাদের প্রিয় গান গুলো অনুরোধ করেন তিনিও প্রবাসীদের চাওয়া গান গেয়ে যান পুরে আনুষ্ঠান।জার্মানি বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহন করেন।অনুষ্ঠানের শেষে মিঠু কবির ও শিশিরার্দ্র মামুন আগামী ১০ ই জুন ২০২৩ইং শনিবার বিকাল ৫টায় “দেশ সাংস্কৃতিক গোষ্ঠি” ১যুগ পুর্তি লক্ষে আনন্দ সন্ধ্যায় সবাইকে আসার জন্য আমন্ত্রন জানান এবং শেষে বিভিন্ন রকমের খাবারে আপ্যায়িত করা হয় সবাইকে , অনুষ্ঠানের আয়জক সংগঠনের পক্ষ থেকে মিঠু কবির সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন ।
বাবু সরদার,ফ্রাঙ্কফুর্ট , জার্মানি ।

