বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো সাড়ে ছয় লাখ

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো সাড়ে ছয় লাখ। এছাড়া মৃত্যু হয়েছে আরো দু’হাজার ১১০ জনের।

এর আগে গতকাল বুধবার এ সময়ে আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৬৩ হাজার ৩৩০ জন আর মৃত্যু হয়েছে দু’হাজার ৩০৮ জনের। তার আগে মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন দু’লাখ ৫৯ হাজার ৮২১ জন আর মারা গেছিলেন এক হাজার ৮৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ৩৫৪ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৫২ হাজার সাত জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৬৫৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ১১ লাখ চার হাজার ২৭৫ জনে। মোট মারা গেছে ১১ লাখ আট হাজার ৮১৫ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ২৮৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬৪৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৮২ লাখ ৫৯ হাজার ৮৩৩ জন। আর মারা গেছে এক লাখ ৫৯ হাজার ৪৫৫ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬৬ লাখ ৯০ হাজার ২৩৫ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৮ হাজার ৬৮৪ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৫ লাখ ২৯ হাজার ৬১১ জন। মারা গেছে ছয় লাখ ৯০ হাজার ৬৩৫ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.