বিএনপির ৫ সাংসদের পদ শূন্য ঘোষণা করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

বিএনপি পাঁচ সংসদ সদস্যের পদ শূন্য ঘোষণা করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বাকি দুজনের পদত্যাগপত্র যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজধানীর গোলাপবাগে বিএনপির বিভাগীয় সমাবেশে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আজ জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির পাঁচ সংসদ সদস্য।

স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন।

যাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে, তারা হলেন— বগুড়া-৭ আসনের জিএম সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার অসুস্থ থাকায় সশরীরে গিয়ে পদত্যাগপত্র জমা দিতে পারেননি বলে জানিয়েছেন অন্য সংসদ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন উর রশীদ বিদেশে থাকায় তিনি স্পিকারের কাছে যেতে পারেননি। তাদের স্বাক্ষরসংবলিত পদত্যাগপত্র স্পিকারের হাতে দেন দলীয় হুইপ রুমিন ফারহানা।

স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করে বলেন, ‘সংবিধানের ৬৭(২) অনুযায়ী ওই আসনগুলো শূন্য হয়ে গেছে। বাকি দুজনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।‘

রোববার বেলা ১১টা ২০ মিনিটে সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান বিএনপির সংসদ সদস্যরা। তারা পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যাওয়ার পর গণমাধ্যমকর্মীদের স্পিকার এ কথা বলেন।

তিনি বলেন, ‘আসন শূন্য হওয়ার গেজেট প্রকাশের পর তাদের কাছে পাঠানো হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনে পাঠানো হবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.