কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে জার্মান বিএনপি

৭ ই ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, সিনিয়র নেতাদের গ্রেফতার এবং নেতাকর্মীদের হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে বিএনপির জার্মান শাখা , আজ এক বিবৃতিতে জার্মান শাখার আহ্বায়ক রেজোয়আন ইসলাম রাজু এবং যুগ্ম আহ্বায়ক নুরু উদ্দিন মিনজু বলেন

বিএনপির  আগামী ১০ ই ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে উপলক্ষে প্রস্তুতি চলাকালে

বুধবার দুপুরে পুলিশ, ছাত্রলীগ এবং সরকারের অন্যান্য বাহিনী বিএনপির শান্তিপূর্ণ জমায়েতের উপরে নির্মমভাবে হামলা চালিয়ে কমপক্ষে ১ জনকে হত্যা, শতাধিক আহত এবং পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি,  আমানুল্লাহ আমান  আব্দুস সালাম , শিমুল বিশ্বাস সহ গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতারা রয়েছেন ।

বিএনপির জার্মানি শাখার আহ্বায়ক কমিটি    নয়াপল্টনে কেন্দ্রীয় অফিসে  ন্যাকারজনক হামলা, গণগ্রেফতার এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সরকারকে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি ও হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তি দেবার দাবি জানাচ্ছে।

আগামী ১০ ই ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ সফল করার জন্য বিএনপির সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছে।

বিএনপির জার্মানি শাখার আহ্বায়ক কমিটি বাংলাদেশে চলমান আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও চালিয়ে যাবে।

সুত্র, প্রেস বিজ্ঞপ্তি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.