সিলেটে এখন মিছিলের বন্যা

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

সারা দেশের ধারাবাহিকতায় আজ শনিবার সিলেটে গণসমাবেশ করছে বিএনপি। নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে এই গণসমাবেশ হচ্ছে।

সমাবেশে উপস্থিত হতে একের পর এক মিছিল চলছে নগরীর রাস্তায়। কোনোটা ছোট, কোনোটা বড়। মিছিলে মিছিলে বারুদময় স্লোগান। এমন দৃশ্য আজ গোটা সিলেট নগরীতে। বিএনপির গণসমাবেশকে ঘিরে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট।

পরিবহণ ধর্মঘটের বিষয়টি মাথায় রেখে গত বৃহস্পতিবার থেকেই বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেন। শুক্রবার হাজার হাজার নেতাকর্মী এসে জড়ো হন।

পরিবহণ ধর্মঘট উপেক্ষা করে আজ শনিবার সকাল থেকেই সিলেটের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন।

সিলেটের বিভিন্ন উপজেলা, পৌরসভা থেকে মিছিলসহ নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে। কেউ কেউ পায়ে হেঁটে মিছিল নিয়ে যাচ্ছেন, কেউবা মিনি ট্রাকে করে মিছিলসহ যোগ দিচ্ছেন। অনেককে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলযোগেও সমাবেশে আসতে দেখা গেছে।

বিশেষ করে নগরীর প্রত্যেকটি পাড়া, মহল্লা ও ওয়ার্ড থেকে একের পর এক মিছিল গিয়ে মিশছে আলিয়ার মাঠে। মিছিলে বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে নানা স্লোগান দেওয়া হচ্ছে। সঙ্গে আছে সরকারের বিপক্ষে জ্বালাময়ী সব স্লোগান।

 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.