রবিবার (২৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কার্যালয়ের ভাসানী মিলনায়তনে আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ সফল করতে আয়োজিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে সালাম বলেন, এই সমাবেশ দ্রব্যমূল্য কমানোর সমাবেশ, এই সমাবেশ বিদ্যুতের লোড শেডিং এবং অব্যবস্থাপনার প্রতিবাদে সমাবেশ, এই সমাবেশ আপনার ভোটাধিকার পুণ:প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ, সর্বোপরি এই সমাবেশ আমাদের গণতন্ত্রের মাতা ও মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং আস্থার প্রতীক খালেদা জিয়ার মুক্তির সমাবেশ।
এ সময় সদস্যসচিব রফিকুল আলম মজনু বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ যেকোনো মূল্যে সফল করব। সমাবেশ সফল ও নির্বিঘ্ন করতে যা যা করা দরকার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তাই করবে।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার নাগরিকদের তাদের সমস্যার সমাধানের দাবিতে ডাকা এই সমাবেশে ঐক্যবদ্ধভাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সকলের অংশগ্রহণে এই গণসমাবেশটি জনসমুদ্রে রূপ নেবে।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আ. ন. ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, এস. কে সিকান্দার কাদির সহ মহানগর নেতৃবৃন্দ, থানা বিএনপি’র সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড সমূহের সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবগণ।

