summer heat wave in the city

চলতি বছর গরমে ইউরোপে ১৫ হাজার মৃত্যু

 

চলতি বছর গরমের মৌসুমে রেকর্ড তাপমাত্রা দেখেছে ইউরোপ। দাবানলে পুড়েছে অসংখ্য এলাকা, দেখা দিয়েছিল খরা। এ সবের প্রভাবে ইউরোপে চলতি বছরের এ পর্যন্ত গরমের কারণে অন্তত ১৫ হাজার মানুষ মারা গিয়েছে। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।

ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক বিবৃতিতে বলেছেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন ও জার্মানি। এ পর্যন্ত পাওয়া বিভিন্ন দেশের তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে, ২০২২ সালে বিশেষ করে গরম আবহাওয়ার কারণে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে।

রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে চলতি বছরের জুন থেকে আগস্ট, এই তিন মাস ছিল ইউরোপে সবচেয়ে উষ্ণ সময়। উচ্চ তাপমাত্রার কারণে মহাদেশজুড়ে সবচেয়ে ভয়াবহ খরা পরিস্থিতি তৈরি হয়

হ্যান্স ক্লুজ জানান, গরমের ৩ মাসে স্পেনে প্রায় ৪ হাজার, পর্তুগালে এক হাজারেরও বেশি, যুক্তরাজ্যে ৩ হাজার ২০০ জনেরও বেশি এবং জার্মানিতে প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে।

গত পরশু মিসরে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন (কপ-২৭)। সেই সম্মেলনকে উল্লেখ করে জলবায়ু পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.