লং কোভিডের জটিলতা কাটিয়ে উঠতে কী কী করবেন ?

করোনার তিনটি ঢেউ হয়তো আমরা কাটিয়ে ফেলেছি। কিন্তু বহু রোগী এখনও লং কোভিডের জটিলতা কাটিয়ে উঠতে পারেননি। অনেকেই তাঁদের পূর্ব অভিজ্ঞতা থেকে নানা রকম পরামর্শ দিটেছেন, কিন্তু কোনও কিছুই খুব যুতসই হয়নি। কারণ, কোভিডের লক্ষণগুলি এক রকম হলেও কোভিড পরবর্তী জটিলতাগুলি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে দেখা দিচ্ছে।কেউ আগের মতো কাজ করার উৎসাহ পাচ্ছেন না, তো কেউ অল্প পরিশ্রমেই হাঁপিয়ে উঠছেন। আবার পর্যাপ্ত ঘুমিয়েও তার রেশ কাটতে চাইছে না। বাহ্যিক এই সমস্যাগুলি ছাড়াও শারীরবৃত্তীয় নানা জটিলতা তো আছেই।

 

১) হাঁটাহাটি

কোভিড থেকে সেরে উঠেই অল্প বিস্তর শরীরচর্চা করতে বলেন চিকিৎসকরা। শুরুতেই খুব কষ্টকর ব্যায়াম না করে একটু হাঁটাহাটি করতেই পারেন। আলাদা করে সময় বের করতে না পারলে, সারাদিনে কাজের ফাঁকেই একটু বারান্দায় বা ছাদে হেঁটে নিতে পারেন। গবেষণায় দেখা গিয়েছে, শুধু উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখাই নয়, হাঁটলে কোভিড পরবর্তী জটিলতাগুলি অনেকটাই কমে যায়।

 

২) সাঁতার

সামগ্রিক শরীর ভাল রাখার আরও একটি ব্যায়াম হল সাঁতার। করোনা থেকে সেরে ওঠার পর হৃৎপিণ্ড সংক্রান্ত যে জটিলতা দেখা যাচ্ছে, সাঁতার এ ক্ষেত্রে জটিলতা অনেকটাই কমিয়ে ফেলতে পারে। এ ছাড়াও সাঁতার কাটলে শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়। তাই হঠাৎ হৃদ্‌যন্ত্র বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা এড়ানো যায়।

 

৩) অ্যারোবিকস

চিরাচরিত ব্যায়ামের পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে অ্যারোবিকস এখন বেশ জনপ্রিয়। শাস্ত্রীয় ব্যায়ামের পাশাপাশি হালকা ওজন তোলা, স্ট্রেচ এবং নাচের কিছু ভঙ্গিও এখানে যোগ করা হয়। যা দেহের গোটা স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.