‘এই যুগটা যুদ্ধের নয়’, মস্কো সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভকে বললেন জয়শঙ্কর

ইউক্রেন যুদ্ধের আবহেই মস্কোয় গিয়ে রুশ  পররাষ্ট্রমন্ত্রী  সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করলেন এস জয়শঙ্কর। মঙ্গলবারের ওই বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘‘এই যুগটা যুদ্ধের নয়।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আজকের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিস্থিতির বিষয়ে পারস্পরিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে মূল্যায়ন ও মত বিনিময় হয়েছে।’’

অতিমারি পরবর্তী পর্যায়ে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা এসেছে তাতে বিশ্ব জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে জানিয়ে জয়শঙ্কর বলেন, ‘‘যু্দ্ধ নয়, ভারত সব সময়ই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষপাতী।’’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর এপ্রিলে নয়াদিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছিলেন লাভরভ। সেই প্রসঙ্গ তুলে পররাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘‘বিভিন্ন স্তরে দু’দেশের যোগাযোগ অব্যাহত রয়েছে।’’ এ প্রসঙ্গে, সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরকন্দে ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ (এসসিও) সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে পুতিনের আলোচনা এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা স্তরের বৈঠকের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। প্রসঙ্গত, জয়শঙ্করের আগেই মস্কো সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সুত্র,  আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.