দেশে দুর্ভিক্ষের কোনো শঙ্কা নেই : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক বলেছেন, দেশে পযাপ্ত পরিমাণ ধান, চাল ও গম মজুদ আছে। দুর্ভিক্ষের কোনো শঙ্কা নেই।

মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, দেশে চাল মজুদ আছে প্রায় ১৬ লাখ টন। ধান ৩৭ হাজার টন ও গম ১ লাখ ৬৯ টন। যা ১০ থেকে ১২ লাখ টন থাকা উচিত। কার্তিক-আশ্বিন মাসে ১৮ লাখ টন খুব ভালো মজুদ। তাই নিশ্চয়তা দিতে পারি যে, দেশে দুর্ভিক্ষের কোনো সুযোগ নেই। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমনের ফলন হয়েছে।

তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ শঙ্কায় আছে। মানুষ উদ্বিগ্ন, একটা ব্যাপক মন্দা হতে পারে। খাদ্য সংকটও দেখা দিতে পারে। নাগরিকদের আমরা সচেতন করছি।

কৃষিমন্ত্রী বলেন, সারের যে ঘাটতির কথা বলা হচ্ছে আসলে এটা ঘাটতি নয়। আমাদের পর্যাপ্ত মজুদ আছে। সার নিয়ে মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত কিনেছেন। সারের কোনো সমস্যা হবে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.