বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই দলটিকে কোমর ভাঙা খেতাব দিয়েছে: ওবায়দুল কাদের

বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই দলটিকে কোমর ভাঙা খেতাব দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি অনুষ্ঠানটির আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, মানুষের মাঝে জন্ম হওয়ায় রাজনৈতিক দল হিসেবে কখনোই আওয়ামী লীগের কোমর ভাঙবে না। গণমানুষের দল হিসেবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।

প্রসঙ্গত, গতকাল বুধবার ওবায়দুল কাদের বলেন, হাঁটুভাঙা বিএনপি এখন লাঠির ওপর ভর করেছে। তাদের আস্ফালন শুনছি। এসব লাঠিবাজির জবাব দেবে আওয়ামী লীগ।

এর জবাবে গতকাল বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি হাঁটুভাঙা দল নয়। আওয়ামী লীগেরই কোমর ভেঙেছে বলে পুলিশের বন্দুকের ওপর ভর করে চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.