এই দেশে যোগ্য লোকের মূল‍্যায়ন হয় না: মাহমুদুল্লাহর স্ত্রী

বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ নিয়ে এবার কথা বললেন মাহমুদুল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

এক ফেসবুক স্ট্যাটাসে স্বামীর বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল‍্যায়ন হয় না, হবেও না!’

মাহমুদুল্লাহর স্ত্রীর পোস্টের নিচে অনেকেই মন্তব্য করছেন। বেশিরভাগ মন্তব্যেই মাহমুদুল্লাহকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে লেখা হচ্ছে। অনেকে আবার প্রশ্ন তুলছেন নির্বাচকদের যোগ্যতা নিয়েও।

এর আগে আজ বুধবার আগামী মাসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ। এতে মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমন।

সবার সিদ্ধান্তে রিয়াদকে বিশ্বকাপ দলের বাইরে রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, সৌম্য সরকার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.