বঙ্গবন্ধু টানেলের ৮৭ শতাংশ কাজ শেষ হয়েছে: কাদের

কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ৮৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ সেতু বিভাগের অধীন চলমান অন্যান্য প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৩ জুলাই) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সকালে বনানীস্থ সেতুভবনের সম্মেলন কক্ষে সেতুবিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৭ শতাংশ শেষ হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

এ মতবিনিময় সভায় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনের সভাপতিত্ব করেন ৷

মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন সেতুবিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.