ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১, হাসপাতালে ৭

লক্ষ্মীপুর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছে আরও সাতজন।

বুধবার (১৩ জুলাই) ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আহত ব্যক্তিরা হলেন, মনির হোসেন, সুমাইয়া আকতার, সাইফুল ইসলাম, আবুল খায়ের, রয়েল। তবে বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার ভোরে লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় যাত্রীবাহী বাস ইকোনো সার্ভিস। চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এ সময় গাড়ির সামনের দিকে থাকা ৭ জন আহত হয়। তবে ঘটনাস্থলে ট্রাকের হেল্পার নিহত হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ মর্গে রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.