ধাক্কার পর মোটরসাইকেলের ২ আরোহীকে চাপা দিয়ে গেল ট্রাক

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ৭টার দিকে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদরের খান্দার এলাকার সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) ও তার বন্ধু সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকদিয়া গ্রামের বাসিন্দা শোয়েব মাহমুদ (৪২)।

দুপচাঁচিয়া থানার এসআই নিয়ামান নাসির জানান, পলাশ ও শোয়েব সকালে মোটরসাইকেলে করে বগুড়া থেকে নওগাঁর পোরশা উপজেলায় যাচ্ছিলেন। বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ডে পৌঁছালে সামনের দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা পড়ে যান। এরপর ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে পলাশ ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান শোয়েব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.